ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বন্ধুদের ভালোবাসায় সিক্ত তজুমদ্দিনের ২ নং সোনাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান

    বন্ধুদের ভালোবাসায় সিক্ত তজুমদ্দিনের ২ নং সোনাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনের ২ নং সোনাপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার-কে সংবর্ধনা দিয়েছেন তার স্কুল জীবনের বন্ধুরা। শুক্রবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর মিলনায়তনে ‘এসএসসি-৯৯ ব্যাচ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।


    সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদে  আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মেহেদী হাসান মিশু।

    এ উপলক্ষে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সনের তার এসএসসি ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ ২২ বছর পরে স্কুল জীবনের সকল বন্ধুরা একত্রিত হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    অনুষ্ঠানটি পরিণত হয় বন্ধুদের মিলনমেলায়। ভোলা অগ্রণী ব্যাংক লিঃ-এর শাখা ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নোমান, চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস শরীফ, ইউপি সচিব মোঃ শিরান, শিক্ষক টুটুল সিং, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস, ব্যবসায়ী সবুজ তালুকদার প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ