ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২০২১ সালে সড়কে ঝরেছে ৬২৮৪ প্রাণ

    ২০২১ সালে সড়কে ঝরেছে ৬২৮৪ প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতবছর সারা দেশে পাঁচ হাজার তিনশ ৭১টি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার দুইশ ৮৪ জন মারা গেছেন। আহত হয়েছেন সাত হাজার চারশ ৬৮ জন। নিহতদের মধ্যে নারী ৯২৭, শিশু সাতশ ৩৪ জন।

    রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দুই হাজার ৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই হাজার দুইশ ১৪ জন, যা মোট নিহতের ৩৫ দশমকি ২৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা হার ৩৮ দশমিক ৬৮ শতাংশ। দুর্ঘটনায় এক হাজার পাঁচশ ২৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৪ দশমিক ২৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন সাতশ ৯৮ জন, অর্থাৎ ১২ দশমিক ৬৯ শতাংশ।

    প্রতিবেদন বলছে, ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। ঝালকাঠির সুগন্ধ নদীতে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন নিহত, ২৩ জন চিকিৎসাধীন এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় সময় ফেরিঘাটে ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ১২৩টি রেলপথ দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ