ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ড. হিরণ্ময় সেন গুপ্ত মারা গেছেন

    নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ড. হিরণ্ময় সেন গুপ্ত মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিদ ড. হিরণ্ময় সেন গুপ্ত শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় মৃত্যুবরণ করেছেন।

    রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা। জগন্নাথ হল ও পদার্থ বিজ্ঞান বিভাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নারায়ণগঞ্জের পোস্তগোলায় মরদেহ দাহ করা হবে বলে জানান তিনি।

    ড. হিরণ্ময় সেন গুপ্ত ১৯৬৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সুপারভাইজার জোসেফ রটব্ল্যাটের অধীনে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭৩-১৯৭৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি এবং ১৯৮১-১৮৮২ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

    ১৯৮২-১৯৯২ পর্যন্ত তিনি ইতালির ট্রিস্টে আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিকাল ফিজিক্সের (আইসিটিপি) সিনিয়র সহযোগী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৫-২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ড. হিরণ্ময় সেন গুপ্ত জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন।

    অধ্যাপনার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে তার দুই শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ পেয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ছিলেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. হিরণ্ময় সেন গুপ্ত ছিলেন অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী। প্রথিতযশা এ শিক্ষক ও গবেষকের অসংখ্য মৌলিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত ও সমাদৃত হয়েছে। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    তিনি বলেন, অমায়িক ব্যবহারের জন্য সহজ-সরল প্রকৃতির এ গুণী অধ্যাপক বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পদার্থ বিজ্ঞান শিক্ষার প্রসারে বিশেষ করে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের গবেষণায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ড. হিরণ্ময় সেন গুপ্ত স্মরণীয় হয়ে থাকবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ