ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মেহজাবীন কেন কারাগারে?

    মেহজাবীন কেন কারাগারে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি দেখে চোখ আটকে যায়। যেখানে দেখা যায় কারাগারে কয়েদির ভূমিকায় এই অভিনেত্রী।

    পরনে সাদা শাড়ি তাতে নীল স্ট্রাইপ। সাথে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেত্রী। যেন এই বন্দী কারাগার থেকে মুক্তির পথ খুঁজছেন চোখ এবং শরীরী ভাষায়।

    কিন্তু তিনি কারাগারে কেন? জানা যায়, ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা এই অভিনেত্রীকে নিয়ে নতুন একটি কনটেন্ট বানিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। সেটির দৃশ্যেই মূলত এভাবে হাজির হন মেহজাবীন।

    কিছুদিন আগেই তারা প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন একটি লুক। সেটিও দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। নিশো-মেহজাবীন এক হয়েই কাজটি করেছেন।

    চরকির সঙ্গে এই প্রথম কাজ করলেন মেহজাবীন। তার এই লুক কোন কনটেন্টের জন্য তা এখনই প্রকাশ করছে না চরকি। এমন লুকে কবে, কখন মেহজাবীনকে দেখা যাবে তা জানতে চোখ রাখতে হবে চরকির পর্দায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ