ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হকারদের অবরোধে উত্তরায় যানজট

    হকারদের অবরোধে উত্তরায় যানজট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    রাজধানীর উত্তরায় পুনর্বাসনের দাবিতে হকারদের অবরোধে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ ঘণ্টাখানেক আগে শেষ হলেও যানজটের রেশ এখনো রয়ে গেছে। শনিবার দুপুরের পর সরেজমিন এ চিত্র দেখা যায়।

    জানা গেছে, উত্তরায় বিভিন্ন সময় সরকারি বিভিন্ন সংস্থার অভিযানে ফুটপাত ও সড়ক হকারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়। অভিযানের কারণে তারা জীবিকা হারাচ্ছেন। জীবিকা হারিয়ে বেকার হয়ে তারা পুনর্বাসনের দাবিতে উত্তরা এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তরা রাজলক্ষ্মী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন।
     
    পরে পুলিশ ও সংশ্লিষ্টদের আশ্বাসে হকাররা সড়ক ছেড়ে চলে যান। কিন্তু হকারদের সড়ক অবরোধের সময় উত্তরা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচি শেষ হলেও সেই যানজটের রেশ এখনো রয়ে গেছে।

    উত্তরা থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, পুনর্বাসনের দাবিতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী এলাকার দুই পাশের সড়ক অবরোধ করে রাখেন হকাররা। এ সময় তারা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

    পরে হকাররা সংশ্লিষ্টদের আশ্বাসে সড়ক ছেড়ে যান দুপুর একটার দিকে। সড়ক ছাড়লেও অবরোধে সৃষ্ট যানজটের রেশ এখনো কাটেনি। গাড়িগুলো অতি ধীরে এগোচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ