ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • সন্তান হত্যার বিচারের দাবিতে সড়কে মা

    সন্তান হত্যার বিচারের দাবিতে সড়কে মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার্থী আরিফুর রহমান অপি হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী।

    শনিবার (৮ জানুয়ারি) সকালে চরখালী বাজারে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    পরে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের বাবা আলতাফ হোসেন, মা মিনারা বেগম, বোন জেসমিন আখতার, ছোট বোন ফারজানা আক্তার, মো রাশদুল হাসান প্রমুখ।

    গত ২৮ ডিসেম্বর দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোজাঁখুজিঁ করেও তার সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

    ২ জানুয়ারি দুপুরে কলেজ ছাত্রের অর্ধগলিত মরদেহ পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ের চর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কলেজ ছাত্র আরিফুর রহমান অপি (২৩) বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র।

    মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, তদন্তে বেশ কিছু তথ্য বেরিয়ে এসছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের নাম প্রকাশ করা যাবে না। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ