ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পাথরঘাটায় তক্ষকসহ আটক ১

    পাথরঘাটায় তক্ষকসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    বরগুনার পাথরঘাটা কোটি টাকা মূল্যের দুটি তক্ষক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় শাজাহান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

    শনিবার (৮ জানুয়ারি) দুপুরে চরদুয়ানী ইউনিয়নের শাফেজপুর এলাকা থেকে তাকে আটক করেছেন র‌্যাব-৮, ক্রাইম প্রিভেনশন পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ টিম। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

    র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার, বিএন মো. শহিদুল ইসলাম জানান, তক্ষক শিকার করা বন্যপ্রাণী আইনে গুরুতর অপরাধ। দুটি তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। আটক শাজাহানকে আইনি প্রক্রিয়া শেষে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে। বন্যপ্রাণী শিকার বন্ধে র‌্যাব সব সময় তৎপর। উদ্ধারকৃত তক্ষক পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ