ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • শাহজাদা এমপির মা আর নেই

    শাহজাদা এমপির মা আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-৩ আসনের এমপি (দশমিনা-গলাচিপা) এসএম শাহজাদার মা মিসেস ছকিনা খানম (৬৩) মারা গেছেন।  শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ঢাকার ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

     তিনি দীর্ঘদিন ধরে লিভার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  শনিবার বিকালে ঢাকার ন্যাম ভবনে ও রোববার বেলা ১১টায় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।  ছকিনা খানমের মৃত্যুতে গলাচিপা-দশমিনা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

    এমপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দশমিনা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম, দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, দশমিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচএম ফোরকান প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ