ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • চিরনিদ্রায় শায়িত গহর জামিল টুকু

     চিরনিদ্রায় শায়িত গহর জামিল টুকু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর কৃতী সন্তান গহর জামিল টুকু (৪৪)। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জানাজা শেষে মরদেহ পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এর আগে বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজায় ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাইদ। জানাজায় স্বজন, আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে অসুস্থ হয়ে মারা যান পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছোট ছেলে গহর জামিল টুকু। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

    গহর জামিল টুকু পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন টুকু।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ