ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

    ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ হু হু করে বাড়ছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ২১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এ অবস্থায় দেশের মানুষকে নতুন এই ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৯ জানুয়ারি) বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ওমিক্রন সারাবিশ্বে দেখা দিচ্ছে, সেজন্য সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই স্বাস্থ সুরক্ষাবিধি মেনে চলুন।

    তিনি বলেন, শীতকালে করোনার প্রাদুর্ভাব বাড়ে। এই সময়ে সাধারণত এমনি আমাদের দেশে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় কোনো সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর যেন বড় কোনো সমাবেশ না সেদিকেও লক্ষ্য রাখবেন। স্বাস্থ সুরক্ষাবিধি সবাই মেনে চলবেন।

    এ সময় প্রধানমন্ত্রী সবাইকে করোনা টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ওমিক্রনে শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে। সেজন্য আমরা ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। টিকা নিয়ে নিলে অন্তত জীবনটা রক্ষা পাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ