কাঠালিয়ায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় মারিয়াম সমাজ কল্যান সংস্থা প্রতি বছরের ন্যায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।
জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মারিয়াম সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর অবসারপ্রাপ্ত ড. মোঃ ছিদ্দিকুর রহমান।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, মারিয়াম সমাজ কল্যান ফাউেন্ডাশনের পরিচালক আহম্মেদ শামিম সাংবাদিক মোঃ মহসিন খান, ইউপি সদস্য এইচ এমনাসির উদ্দিন আকাশসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দরা।
এসএম