ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফারহান-মাহির ক্যামিস্ট্রি গ্রহণ করছে দর্শক

      ফারহান-মাহির ক্যামিস্ট্রি গ্রহণ করছে দর্শক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত নাটক ‘৫০ লাখ’ ইউটিউবে একদিনে মিলিয়ন ভিউ পার করেছে। নতুন বছরে ইউটিউবে ভিউয়ের দিক থেকে এগিয়ে থাকা প্রথম নাটক এটিই।

    গত ৬ জানুয়ারি ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় আপলোড করা হয় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি। এরইমধ্যে এটি প্রায় ১৮ লাখ ভিউ অতিক্রম করেছে।

    নাটকটিতে রবিন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। পেশায় তিনি আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।

    মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি নাটকটি নিয়ে বলেন, “রাজ ভাইয়ের পরিচালনায় আমরা একসঙ্গে ‘হি শি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পাই। একই আশা নিয়ে ‘ফিফটি লাখ’ নাটকটিতে কাজ করি। নাটকটি দ্রুত সময়ের সবার মন জয় করছে দেখে ভালো লাগছে।’

    নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনায় রাশেদ রাব্বি। আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। সিনেমাওয়ালা প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ