ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন এখন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা।  

    রোববার (০৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  

    সরাইল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ সাধারণ কোনো দেশ নয়। কম দেশই আছে, যে দেশের জন্য মানুষ জীবন দিয়েছে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস থাকতে হতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।

    ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও আশুতোষ চক্রবর্তীর কন্যা প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার ভূঞা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুলসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির সদস্য সচিব ডা. আশীষ কুমার চক্রবর্তী।

    আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি শিক্ষা বৃত্তি। অষ্টম বারের মতো এ বৃত্তি দেওয়া হয়েছে। এ বছর সরাইল ও আশুগঞ্জ উপজেলার শীর্ষ ১৩টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অর্জনকারী ৭৫ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ