ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বাউফলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

    বাউফলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত খিজির হায়াত ওরফে লিজু (২৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিজু উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ও ঢাকার একটি বেসরকারী কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র ছিল।

    নিহতের প্রতিবেশি প্রভাষক আবু হাসান মিরন বলেন, গত নভেম্বর মাসে খিজির হায়াত ওরফে লিজু মোটরসাইকেলে বগা বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝিলনা গ্রামের কলতার মোরে দুর্ঘটনার শিকার হন। এ সময় লিজুকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    শনিবার লিজু বাড়ি ফিরলে রবিবার সকালে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পরলে দুপুর ১২টা দিকে তার মৃত্যু হয়। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। সোমবার বেলা ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে খিজির হায়াত ওরফে লিজুর লাশ দাফন করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ