ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • এসএসসিতে চমক দেখালো যমজ বোন

    এসএসসিতে চমক দেখালো যমজ বোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা : চরফ্যাসন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মায়শা তাসনীম (অনু) ও মায়শা আনজুম (তনু)। তারা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করেছে। শুধু এসএসসিতে নয়, অষ্টম শ্রেণীতেও পেয়েছিল জিপিএ-৫।

    মায়শা তাসনীম (অনু) ও মায়শা আনজুম (তনু) উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের নংলাপাতা গ্রামের মোঃ মনিরুল ইসলাম ও শবনব আক্তার রুমার মেয়ে। মোঃ মনিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী।

    মায়শা তাসনীম (অনু) বলেন, বাবা-মা ও শিক্ষক তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমরা দুই বোন জিপিএ-৫ পেয়েছি। তাই আমি তাদের জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং সামনের দিনগুলোতেও ভালো ফলাফলের আশা করছি।

    মায়শা আনজুম (তনু) বলেন, বিগত পরীক্ষাগুলোতে আমরা দুই বোন ভালো ফলাফল পেয়েছি। এবারো এসএসসি পরীক্ষাতে জিপিএ-৫ পেয়েছি। এ ফলাফল পাওয়ার পর থেকে খুবই ভালো লাগছে। পিতা-মাতা ও শিক্ষকদের জন্য অনেক দোয়া রইল।

    দু’বোনের বাবা মোঃ মনিরুল ইসলাম জানান, তার যমজ দুই মেয়ে জিপিএ-৫ পেয়েছে। দুই মেয়ের পরীক্ষার ফলাফলে তিনি আনন্দিত। নিজেরা তাদের আগ্রহ নিয়ে পড়ালেখা করে আজ ভালো ফলাফল অর্জন করেছে। তারা আজ ভালো ফলাফল অর্জন করে বাবা-মা’র মুখে হাসি ফুটিয়েছে। তাদের জন্য সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।

    দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন (বিপ্লব) জানান, অন্যান্যদের ন্যায় তারা দুই বোন পড়া-লেখায় অত্যন্ত মনোযোগী ছিলো। দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ইং সালে এসএসসি পরীক্ষায় ২০৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১জন শিক্ষার্থী। তাদের মধ্যে দুই যমজ বোন জিপিএ-৫ পেয়েছে। এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা আনন্দিত। তাদের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ