ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জেলে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় দত্ত, রোজগার করেন পাঁচশো টাকা!

    জেলে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় দত্ত, রোজগার করেন পাঁচশো টাকা!
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কারাগারে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। জেলে সে সময় কাগজের ঠোঙা তৈরির কাজ দেওয়া হয় তাকে। এই কাজ করেই তিনি ৫০০ টাকা আয় করেন! সম্প্রতি এক টিভি শো’তে নিজেই এই ঘটনা জানান বলিউডের ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত।

    ১৯৯৩ সালের এক মামলায় বেআইনি ভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে টাডা আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুণের ইয়েরওয়াড়া জেলে কেটেছে অভিনেতার।

     

    বন্দি জীবনেই সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির কাজ জেল কর্তৃপক্ষ। প্রত্যেক ঠোঙায় মিলত ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন এক সময়ের নামীদামী অভিনেতা।

    টিভির অনুষ্ঠানে সঞ্জয় অকপটে জানান, প্রায় সাড়ে তিন বছরের জেল-জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ টাকা। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি।

    অভিনেতার নিজের কথায়, “পণ করেছিলাম, জেলের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাব। ওই পাঁচশো টাকার মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি টাকার সমান!”

    ২০১৬ সালে নতুন করে ছবির দুনিয়ায় পা রাখেন বলিউডের ‘মুন্নাভাই’। কাজ করছেন বিভিন্ন ছবিতে। এ বছরও তার ঝুলিতে রয়েছে চারটি ছবি। সবক’টিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করবেন এক সময়ের জনপ্রিয় নায়ক। সূত্র: আনন্দবাজার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ