ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

     সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দুইদিন ধরে শনাক্ত হাজারের ওপরে। এমন অবস্থায় শিক্ষপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

     

    এর আগে রোববার (৯ জানুয়ারি) রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়।

    তারও আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজবে কান দিবেন না। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় এনে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, আমরা সেই চেষ্টাই করছি। তবে এটাও ঠিক যে, যদি মনে হয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন আমরা হয়তো বন্ধ করে দেব।

    প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ