ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যারা বাংলাদেশকে তাচ্ছিল্য করত, তারা এখন আইডল মানে

    যারা বাংলাদেশকে তাচ্ছিল্য করত, তারা এখন আইডল মানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কারণেই আমরা একটি দেশ পেয়েছি।বঙ্গবন্ধু যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সেই পথেই এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। যারা একসময় বাংলাদেশকে নিয়ে তুচ্ছ করত তারাও এখন বাংলাদেশকে আইডল মানে।

    সোমবার ( ১০ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘মুজিব’স বাংলাদেশ’ শীর্ষক সাইকেল র‍্যালি উদ্বোধনকালে তিনি একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, আমরা কান্ট্রি ব্র্যান্ডনেম হিসেবে ‘মুজিব’স বাংলাদেশ’ পর্যটন বিষয়ক সব ধরনের প্রচার-প্রচারণায় ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর অনুমোদন দেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ এখন সবক্ষেত্রে সাফল্য অর্জন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু থেকে শুরু করে সবকিছু হচ্ছে।

    কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিত বিমানবন্দরে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এছাড়াও বিমানবন্দরে পূর্ব থেকে চালু থাকা এ সংক্রান্ত নিয়ম ও স্বাস্থ্যবিধি সবকিছু জোরদার করা হয়েছে। যারা বিদেশ থেকে আসছে তাদেরকেও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। স্ক্রিনিং বাড়ানো হয়েছে।  

    বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদের সভপতিত্বে সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ট্যুর অপারেটর বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান প্রমুখ।

    এ ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি-বেসরকারি পর্যটন অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ