ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‍'ইউপি নির্বাচন ভালো হয়েছে'

    ‍'ইউপি নির্বাচন ভালো হয়েছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি।

    সোমবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


    তিনি বলেন, আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার তাদের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষে আমি প্রথম থেকে কাজ করছি। আমি নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোনো কাজ করি না। কোথাও কোনো অভিযোগ থাকলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    এ সময় রাজশাহী অঞ্চলের নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ