ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আরও ২৪৫৮ জনের করোনা শনাক্ত, হার প্রায় ৯ শতাংশ

    আরও ২৪৫৮ জনের করোনা শনাক্ত, হার প্রায় ৯ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই পুরুষ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুজনেরই বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০৭ জনে।

    একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে সোমবার (১০ জানুয়ারি) ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ২ হাজার ২৩১ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৭০৯ জনের নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

    এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৩৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ছয় হাজার ৪৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ লাখ ১৯ হাজার ২৯৩টি। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

    এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন।

    বিভাগওয়ারি হিসাবে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগের একজন এবং খুলনা বিভাগের একজন। অন্য বিভাগগুলোতে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ