ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রবাসীদের প্লেন ভাড়া কমানোর সুপারিশ

     প্রবাসীদের প্লেন ভাড়া কমানোর সুপারিশ
    জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিশেষ করে যারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী, তাদের জন্য এ সুবিধা নিশ্চিতে জোর সুপারিশ করা হয়।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

    কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বৈঠক শেষে জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৈঠকে বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোর সুপারিশও করা হয়।’

    আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন, যাত্রী সেবার মানোন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।’

    বৈঠকে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিভিন্ন পেশার ও সে দেশের ভাষায় দক্ষতা উন্নয়ন এবং অধিক সংখক প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষ্যে ইংরেজি ও আরবিসহ জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান ভাষার ওপর প্রাথমিক জ্ঞান সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

    কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ