ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দখিনে ফের বাড়ছে সংক্রমণ, করোনা ইউনিটে একজনের মৃত্যু

    দখিনে ফের বাড়ছে সংক্রমণ, করোনা ইউনিটে একজনের মৃত্যু
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। মাত্র ১০ দিন আগে শূণ্যের ঘরে থাকা আক্রান্ত শনাক্তের সংখ্যা এখন দৈনিক ৫-১০ জন। এমনকি মঙ্গলবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুও হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এমন পরিস্থিতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ কঠোরভাবে প্রতিপালনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অসচেতনতা বরিশালের জন্য আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানান তারা।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যা অনুযায়ী, নতুন বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিলো শূণ। অর্থাৎ ওই দিন পরীক্ষা হলেও কেউ আক্রান্ত শনাক্ত হয়ননি। এর একদিন আগেও শনাক্তের সংখ্যা একই ছিল।

    তবে এর পর থেকেই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। এখন দৈনিক আক্রান্তের হার সর্বনিম্ন ৩ থেকে ১০ পর্যন্ত হচ্ছে। সবশেষ ১০ জানুয়ারি ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ৪০০ জন। যার মধ্যে ৪৪ হাজার ৫৮১ জন সুস্থতা লাভ করেছেন। আর মৃতুর সংখ্যা ৬৭৯ জনেই রয়েছে।

    অপরদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের গত ১ জানুয়ারি মেডিকেল কলেজের আর-টি পিসিআর ল্যাবে আক্রান্ত শনাক্তের হার ছিলো ২ দশমিক ৩৮ ভাগ। এখন ১০ জানুয়ারি তা বেড়ে ৪ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের মতামত অনুযায়ী আক্রান্ত শনাক্তের হার বাড়ছে।

    অপরদিকে, শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের তথ্য অনুযায়ী ১০ জানুয়ারি করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ করা হয়েছে। পিসিআর ল্যাবের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম।

    এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে এটা এখনো ভয়াবহ রুপ নেয়নি। সংক্রমণের হার বৃদ্ধির আগেই সবাইকে নিয়মিত মাস্ক পড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি সঠিকভাবে পরিপালনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি যারা এখনো করোনার টিকা নেননি বা যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন তাদের বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ