ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রিটে নারী কাউন্সিলরদের সনদ প্রদানের ক্ষমতা না থাকার বৈধতা চ্যালেঞ্জ

     রিটে নারী কাউন্সিলরদের সনদ প্রদানের ক্ষমতা না থাকার বৈধতা চ্যালেঞ্জ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের সনদ প্রদানের ক্ষমতা না দেওয়ারও বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের তিন মহিলা কাউন্সিলরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। সেই ৩ আবেদনকারী হলেন, খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল।

     

    আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব একটি দাপ্তরিক আদেশ জারি করেন। সেখানে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরগণের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরগণ কর্তৃক প্রদান করার আইন ও বিধিগত সুযোগ নেই।

    আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুসারে সবার অধিকার সমান। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে সনদ প্রদান না করতে আদেশ জারি করে করপোরেশন। তাই বিধিমালার ৩(৩) এবং সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আবেদনে বিধিমালার ৩(৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২৮ নভেম্বর সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জনতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

    রিটে আইন সচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং সচিবকে বিবাদী করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ