ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২০ মিনিটে ৯ কোটি!

    ২০ মিনিটে ৯ কোটি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাহুবলীর পর সম্প্রতি ভারতীয় সিনেমার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা এস এস রাজমৌলির আরআরআর।

    হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জানুয়ারি। কিন্তু ভারতজুড়ে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে।

     

    এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআরকে। তবে অল্প সময়ের জন্য হলেও খুবই গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।

    জানা যায়, এই সিনেমাতে ২০ মিনিটের উপস্থিতি রয়েছে আলিয়ার, কিন্তু এই সময়ের জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।

    ইন্ডাস্ট্রির একজনের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো সিনেমার জন্য বলিউডে আলিয়া যা পারিশ্রমিক নিয়ে থাকেন, আরআরআর-এর ক্ষেত্রেও তাই নিয়েছেন। সেই ব্যক্তি বলেন, ‘সিনেমায় ২০ মিনিটেরও কম সময় রয়েছেন আলিয়া। তার জন্য ৯ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।’

    অন্য দিকে, এই সিনেমার জন্য সাত দিন শুটিং করেছেন অজয়। এর জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে তার চরিত্রকে এ সিনেমার প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক।

    সম্প্রতি সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণায় রামচরণ, জুনিয়র এনটিআর-এর সঙ্গে অজয়-আলিয়াও ছিলেন ব্যাপক সরব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ