ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

    পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে ৫ ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আগের বছরের চেয়ে ৫ ধাপ এগিয়ে এবার বাংলাদেশের অবস্থান ১০৩তম। যৌথভাবে এই একই অবস্থানে আছে লিবিয়া ও কসোভো।

    আপডেট করা হেনলি পাসপোর্ট সূচকে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশীদের।

    ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সহায়তায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। এআইটিএ বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ।

    কয়টি দেশে অন-অ্যারাইভাল ভিসা বা ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

    ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর। আর দ্বিতীয় স্থানে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

    তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট ৮৩তম স্থানে আছে। ভারতের পাসপোর্ট দিয়ে ৬০টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।

    সূচকে ১০২তম অবস্থানে থেকে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে আছে। দেশটির পাসপোর্ট ৪১টি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে প্রবেশের সুযোগ দেয়।

    নেপাল ১০৫তম, পাকিস্তান ১০৮তম ও আফগানিস্তান ১১১তম হয়ে আগের বছরের র‍্যাঙ্কিংয়ের মতো এবারও বাংলাদেশের পেছনে আছে।

    মিয়ানমারে সামরিক শাসন চললেও দেশটির পাসপোর্ট দিয়ে ৪৭টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। র‍্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ৯৭তম।

    ২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং ছিল ৬৮তম এবং তারপর থেকে এটি ক্রমাগত দুর্বল হতে থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ