ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন: আইভী

     এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন: আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এমপি শামীম ওসমান ও মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর শামীম ওসমান সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন।  

    অন্যদিকে ডা. সেলিনা  হায়াৎ আইভী বলেছেন, সে (শামীম ওসমান) তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়?

    বুধবার সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে 'শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না'- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী এ কথা বলেন।

    তবে এ সময় আইভী বিরক্তি প্রকাশ করে বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরও তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন।

    নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচেনর পরিবেশ সুষ্ঠু রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ