ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নিরাপদ অভিবাসন নিশ্চিতে কুষ্টিয়ায় সেমিনার

    নিরাপদ অভিবাসন নিশ্চিতে কুষ্টিয়ায় সেমিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া : কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাসে অবস্থিত প্রতিষ্ঠানটির কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কেন্দ্রের অধ‍্যক্ষ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ। 


    বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর সহকারি পরিচালক মুশফিকুর রহমান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নূর-ই-বেগম সফুরা। 

    বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে অগ্রসর হচ্ছে। বাড়ছে বৈদেশিক রিজার্ভ। এই অগ্রযাত্রায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই-বোনেরা অসামান্য অবদান রাখছেন। ২০২০ সালে বাংলাদেশে ২১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার র‍েমিট‍্যান্স এসেছে। 

    উল্লেখ্য, ২০০৩ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। এই কেন্দ্রে গত ১৫ বছরে ৯৩ হাজার ১৪৩ জন শ্রমিক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ গেছেন। 

     


    হাবিবুর রহমান/কুষ্টিয়া/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ