ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গওহর রিজভীর সঙ্গে দেখা করে যা জানালেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

    গওহর রিজভীর সঙ্গে দেখা করে যা জানালেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিদায়ী সাক্ষাৎ করেছেন।

    বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক বৈঠকে মিলিত হন তারা।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মিলার বাংলাদেশে প্রায় ৩ বছর ২ মাস অবস্থানকালে দুদেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

    ড. রিজভী আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত দুদেশের চমৎকার সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচু অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা পরিদর্শন করবেন। প্রতিনিধি দল দুদেশের সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছেন।

    রাষ্ট্রদূত মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখাপ্রধান আর্তুরো হাইনস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ