ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি দফতর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তারা বিভিন্ন সমস্যায় সরকারি দফতরে আসেন। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারণ জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা দিতে হবে। 

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত 'ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় সরকারি কর্মচারীদেরকে আত্মনিয়োগ করতে হবে। 

    তিনি আরো বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। 

    জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. বদরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ভরাভাট ছোনলাসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

    প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ