ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণের কাজ পরিদর্শণ করলেন ইউএনও

     মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণের কাজ পরিদর্শণ করলেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষে পিরোজপুর মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ এর বীর নিবাস পরিদর্শণ করেন উপজেলা নির্বার্হ কর্মকর্তা উর্মি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধা।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দে নির্মাণ ১২ টি বীর নিবাস উপহার দিচ্ছেন। বীর নিবাস নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে।

    বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ মিলিটারী বলেন, আমার পরিবার জরাজীর্ণ বাড়ির পরিবর্তে নতুন ভবনে বসবাসের সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মুজিববর্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক এই বীরত্বপূর্ণ বাড়ি উপহার দিচ্ছেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উপহার দেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ