ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তৃতীয় সন্তানের মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

    তৃতীয় সন্তানের মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি মা হচ্ছেন। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি ভিডিওর মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন গায়িকা। অবশ্য গত ২৮ ডিসেম্বরই ন্যানসি তথ্যটি নিশ্চিত করেছিলেন।

    এটি হতে যাচ্ছেন ন্যানসির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা। 

    এর আগে ন্যানসি বলেছিলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি হয়ত আর মা হতে পারব না। নানান সমস্যা হতে পারে। কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’

    উল্লেখ্য, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

    নিজের স্বপ্নের মতো করে এই বিয়ের আয়োজন সেরেছিলেন ন্যানসি। জমকালো রূপে নিজেকে সাজিয়েছিলেন। এরপর কাছের মানুষদের নিয়ে করেছিলেন সংবর্ধনার আয়োজন। সেখানে বহু তারকা হাজির হয়ে ন্যানসি-মেহেদী দম্পতিকে শুভেচ্ছা জানান। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ