ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • এবার মার্কিন তরুণীর প্রেমে মজলেন সালমান!

    এবার মার্কিন তরুণীর প্রেমে মজলেন সালমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেকে যেন চিরকুমার রাখার পণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ৫৭ বছর বয়সে এসেও এখনো বিয়ে করেননি। কিন্তু স্ত্রী না আসলেও সালমানের জীবনে এসেছে বহু প্রেমিকা। সেই নব্বই দশক থেকে বহু নায়িকা, মডেলের সঙ্গে জড়িয়েছে ভাইজানের নাম।

    সর্বশেষ রোমানিয়ান গায়িকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম ছিল সালমানের। বছর কয়েক আগে দু’জনকে অনেকবার একসঙ্গে দেখা গেছে। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। গুঞ্জন ছড়িয়েছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন সাল্লু।

    কে সেই নারী? যার রূপে-গুণে মজলেন সালমান খান? নাম তার সামান্থা লকউড। তিনি একজন মার্কিন মডেল-অভিনেত্রী। গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করেই সামান্থার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

    ওইদিন সালমানের ফার্মহাউজে জন্মদিনের বিশেষ পার্টি ছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। তাদের একটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছে। যদিও সালমানের সঙ্গে সম্পর্ককে স্রেফ গুজব বলে দাবি করেছেন অভিনেত্রী।

    সামান্থা বলেন, ‘মানুষ অকারণে এই গুজব রটাচ্ছে। হ্যাঁ, সলমনের সঙ্গে দেখা হয়েছে তার জন্মদিনে। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন।’

    বলে রাখা প্রয়োজন, সামান্থা লকউডের জন্ম ১৯৮২ সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ‘শ্যুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-ও’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন ৩৯ বছরের সামান্থা।

    উল্লেখ্য, ইউলিয়া ভান্তুরের আগে সালমানের প্রেম ছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা। গত বছরের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেছেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ