ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • যে কারণে এক মাস মেঝেতে শুয়েছেন অজয়!

     যে কারণে এক মাস মেঝেতে শুয়েছেন অজয়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরনে কালো পোশাক। তাতে সোনালি রঙের কাজ করা উত্তরীয়। মুখে কালো মাস্ক। মাথায় পূজার সামগ্রী। বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। কিন্তু হঠাৎ কেন এই বেশ ধারণ করেছেন তিনি?

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণের অন্যতম তীর্থক্ষেত্র শবরীমালায় পূজা দিয়েছেন অজয়। আয়াপ্পা পূজার নিয়মানুযায়ী এই পোশাক পরেছেন তিনি। এ জন্য একমাস ব্রহ্মচর্য মেনেছেন। গত এক মাস মাদুর বিছিয়ে মেঝেতে শুয়েছেন তিনি। পাশাপাশি নিরামিষ খাবার খেয়েছেন। শুধু বাড়িতে নয়, বাহিরেও খালি পায়ে হেঁটেছেন এই অভিনেতা। এই সময় মদ-সিগারেটও ছুঁয়ে দেখেননি তিনি।

     

    বুধবার (১২ জানুয়ারি) কেরালার শবরীমালায় পূজা পালন করেন অজয়। এই সময় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন তিনি। পরবর্তী সময়ে সেই ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    সর্বশেষ অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন অজয়। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ট্রিপল আর’। এ ছাড়া ‘ময়দান’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, ‘সার্কাস’, তামিল ভাষার ‘কাইথি’ সিনেমার হিন্দি রিমেক, ‘গোলমাল ফাইভ’, ‘চাণক্য’ সিনেমায় অভিনয় করবেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ