ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • র‌্যাবের অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ২

    র‌্যাবের অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ২
    র‌্যাবের অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জে র‌্যাব-৮ এর পৃথক অভিযানে ইয়াবা এবং মদসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    র‌্যাব জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারি বিকাল পৌনে ৪টার দিকে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পিতর মালাকারের ছেলে শৈলেন মালাকার (৫০) এর বসতঘরে অভিযান পরিচালনা করেন। এসময় শৈলেনকে আটকের পর কাছ থেকে ৬ লিটার বিদেশী মদ, ২৫ লিটার বাংলা মদ এবং ৭ দশমিক ৫ লিটার কেরু উদ্ধার করা হয়।

    অপরদিকে, ‘একদিন দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন আমতলী এলাকার কাঠালতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় সেখান থেকে মো. হান্নান মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে ২৪৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই হাজার ৫১০ টাকাসহ আটক করেন তারা। আটক হান্নান মিয়া একই গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ