ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • দেশবাসীর নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে: হাফিজ

    দেশবাসীর নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে: হাফিজ
    রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল ক্লাবে বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশবাসীর নেতৃত্বে মাফিয়া হাসিনা সরকারের পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ভোট দেয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। আশা করি এবার সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।’

    তিনি আরও বলেন, ‘বিএনপির দুর্গ বরিশাল। আগামী ২৬ জানুয়ারি বিভাগের প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা জনসাধারণকে নিয়ে বেলসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি বিভাগীয় মহাসমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে।’

    এ সময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১টি আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

    সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

    বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন: বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ