ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভাষা সৈনিক খান জিয়াউল হক মারা গেছেন

    ভাষা সৈনিক খান জিয়াউল হক মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সমাজসেবক মাগুরা এজি একাডেমির সাবেক প্রধান শিক্ষক ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক (৯৫) (কাঠু স্যার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

    শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭.১০ মিনিটে শহরের জামে মসজিদ রোড (জুতাপট্টি) এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান।
     
    এই ভাষা সৈনিকের কর্মময় জীবনে তিনি মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি মাগুরা আর্দশ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩ নম্বর প্রাথমকি বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি সাংস্কৃতিক জগতে নাটক, কবিতা, আবৃত্তি, সংগীতে অবদান রেখেছিলেন।

    ভাষা সৈনিক জিয়াউল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট শ্রী বীরেন শিকদার। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তা, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।  

    পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজের যানাজা শনিবার বাদ জোহর দুপুর ২টায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ