ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • অপহরণের ১৮ দিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার

    অপহরণের ১৮ দিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে অপহরণের ১৮ দিন পর অপহৃত মাদরাসা ছাত্রী (১৫) কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে তাকে বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়।
     
    এ সময় অপহরণের  সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী মো. ছিদ্দিকুর রহমানকে (২১) গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত ছিদ্দিকুর রহমান বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
    আর ওই মাদরাসা ছাত্রীর বাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে। সে পাশ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ২৭ডিসেম্বর ওই মাদরাসা ছাত্রী অপহৃত হয়। পরে ০১ জানুয়ারি অপহৃত ওই মাদরাসা ছাত্রী অজ্ঞাত স্থান থেকে তার পিতা-মাতাকে ফোন দেয়।

    সে সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তাকে বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রাম থেকে উদ্ধার করে।  এ সময় অপহরণকারীকেও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হবে।

    অপহৃত ওই মাদরাসা ছাত্রীর পিতা-মাতা জানান, অপহরণকারী তাদের গ্রামের (শ্রীরামকাঠী) আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে কারো সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ