ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬ মন জাটকা জব্দ

    তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬ মন জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে ২৬ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে অবৈধ জাটকা ইলিশ লিল্লাহ বোডিং ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

    উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এ সময় চৌমুহনী মৎস্যঘাটে অবৈধ ২৫মন জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন।

    পরে আটক জাটকা ইলিশ নুরানী, হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গবীর অহসায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আটক আড়ৎদার মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    পরে উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান করে আরো ১মন জাটকা মাছ আটক করে তাও গরীব মানুষের মাঝে বিতরণ করেন।

    জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন (অ.দা) বলেন, নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ সরকারীভাবে নিষিদ্ধ। তাই শনিবার সকালে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উচ্ছেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬মন জাটকা আটক করে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। জাটকা মাছ ক্রয়ের দায়ের একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা  জরিমানা করা হয়।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ