ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য : ইনু

     সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য : ইনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

    শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাসদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

     

    হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়। নিরপেক্ষ নির্বাচন নয়, সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য।

    তিনি বলেন, দেশে ক্ষমতার জন্য বিরোধ হচ্ছে, সংঘাত হচ্ছে। এ বিরোধে এক পক্ষ বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিমালাবিরোধী পাকিস্তানপন্থি ধর্মান্ধ সাম্প্রদায়িক ধারা, আরেক পক্ষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অসাম্প্রদায়িক শক্তি। অতীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরপেক্ষ নির্বাচনের পর মৌলিক রাজনৈতিক বিরোধের সমাধান হয়নি। বরং যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সরকার গঠিত হয়েছে। ক্ষমতায় থেকেই রাষ্ট্রীয় মদদ দিয়ে বাংলা ভাই, জেএমবির মতো তালেবানি শক্তি তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করতে ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে।

    জাসদ সভাপতি বলেন, এ যুদ্ধ পরিস্থিতির অবসান, বিরোধের অবসান, সংঘাতের অবসান করে গণতন্ত্র ও রাজনৈতিক শান্তি চাইলে শুধুমাত্র নির্বাচন না, মৌলিক রাজনৈতিক প্রশ্নে ঐকমত্য প্রয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ