ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭

    ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ জনের মৃত্যু এবং ৪ হাজার ৩৭৮ জন রোগী শনাক্ত হয়েছিলো।

    শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৪ জন।

    দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

    নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ৪ জন। বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।

    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ