ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • আনোয়ারায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন

    আনোয়ারায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী সংগঠক, শিল্পোদ্যক্তা লায়ন দিলুয়ারা কামালের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় আনোয়ারায় বিনামূল্যে ২ হাজার রোগীর চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল।

    ১৫ই জানুয়ারী (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লায়ন নূর নবী কামাল ,আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দীন, লায়ন মাহবুবা কামাল,ডাঃ শুভ চক্রবত্তী,ডাঃ রায়সা ওয়াহেদ,ডাঃ জেনি জাহান, ডাঃ আলাউদ্দিন,ইউপি সদস্য ওয়ারেস আহমদ চৌধুরী, এলোয়ারা খুশি,পরৈকৌড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেলিম মামুন, সমাজসেবক মোঃ ইলিয়াস উদ্দিন,যুবলীগ সদস্য ও ব্যাংকার খোরশেদুল ইসলাম।

    আয়োজনের তত্ত্বাবধায়নে ছিলেন মুজিবুল ইসলাম, নাজিম উদ্দিন মধু, জাহেদুল ইসলাম, এরশাদুল ইসলাম, রুহুল কুদ্দুস, নাজিম উদ্দিন মিশু সহ আরো অনেকে।

    উক্ত চক্ষু শিবির আয়োজনের অন্যতম পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা, সংগঠক ও ব্যাংকার মাউসুফ উদ্দিন মাসুম।

     চক্ষু শিবির আয়োজনের উদ্যোক্তা, নারী সংগঠক দিলুয়ারা কামাল বলেন-সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেছি।আর আমার এই সকল জনহিতকর, কল্যাণমুখী সামগ্রিক কাজের অনুপ্রেরনা আমার নেতা, মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি মহোদয়। আমার নেতার রাজনীতির দর্শন ই হচ্ছে মানবসেবা, আর সে পথেই যেনো নেতার একজন কর্মী হিসেবে নিজেকে ধাবিত রাখতে পারি সে দোয়ায় করবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ