ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাউফল পৌরসভায় জিয়াউল হক জুয়েল কে মেয়র ঘোষণা

    বাউফল পৌরসভায় জিয়াউল হক জুয়েল কে মেয়র ঘোষণা
    পৌর মেয়র জিয়াউল হক জুয়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচনে মেয়রসহ তিনজন কাউন্সিলর কোনো ভোটযুদ্ধ ছাড়াই নির্বাচিত হয়েছেন। মেয়র পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র মো. জিয়াউল হক জুয়েল।

    জুয়েল আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পান। আর কোনো প্রার্থী না থাকায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান শনিবার (১৫ জানুয়ারি) তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

    জুয়েল ২০১২ সালের ২২ মে বাউফল পৌরসভায় প্রথমবার মেয়র নির্বাচিত হন। ‍এ নিয়ে টানা তৃতীয়বার মেয়র হলেন জিয়াউল হক জুয়েল।

    এ ছাড়াও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের লতিফ খান বাবুল, ৫ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন ও ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ইসরাত জাহান।

    আগামী ৩১ জানুয়ারি এ পৌরসভার অন্য ওয়ার্ডগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ