ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কেসিসি মেয়র ও উপমন্ত্রীর সহায়তা

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কেসিসি মেয়র ও উপমন্ত্রীর সহায়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের মৃত বিদুৎ মল্লিকের ছেলে বিপ্লব মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কাপড় ও আর্থিক সহায়তা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন'র মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক ও বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে কেসিসি মেয়র ও উপমন্ত্রী'র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন ও এসব সহায়তা প্রদান করেন মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার । এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে মিঠাখালি ইউনিয়ন আ'লীগের সভাপতি বাবু প্রিতীশ চন্দ্র হালদার, ইউপি সদস্য মোঃ শাহিন সরদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    ইস্রাফিল হাওলাদার বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে, সে জন্য তাদের সকল প্রকার সহযোগিতা করে যাবে সরকার।

    এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা প্রদান করা হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ পরিবারকে।

    প্রসঙ্গত, গত শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় বিপ্লব এর বাড়িতে সর্ট সার্কিটের ( ক্ষতিগ্রস্ত পরিবারের ধারনা) আগুন থেকে অগ্নিকাণ্ডে ঘরটি পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত এ পরিবার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ