ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভোট দিয়ে তৈমূর বললেন, লক্ষাধিক ভোটের ব্যবধান হবে

    ভোট দিয়ে তৈমূর বললেন, লক্ষাধিক ভোটের ব্যবধান হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    রোববার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

    জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহপাকের মেহেরবানিতে সকল মিডিয়ার রিপোর্ট, জনগণের যে ভোট, আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটের ব্যবধান হবে ইনশাআল্লাহ। 

    একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলেও এ সময় অভিযোগ করেন তৈমুর। এছাড়াও জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। 

    তিনি বলেন, আইডি কার্ডের জন্য রাস্তায় পুলিশও আটকাচ্ছে, এটা যেন না করা হয়। কারণ, ভোটকেন্দ্রে ঢুকতে আইডি কার্ড লাগবে এ কথা কিন্তু বলা হয়নি।

    তবে বহিরাগত কেউ যাতে ঢুকতে না পারে, সে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে আহ্বান জানান তিনি।

    নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

    শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

    ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তারা আশা করছেন, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান থাকবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ