ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য: স্বাস্থ্য অধিদপ্তর

     দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য: স্বাস্থ্য অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে এখনো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করছে। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও সেটি তেমন ভয়াবহ নয়। আবার ওমিক্রনে বেশি রোগী আক্রান্ত হচ্ছে, এ তথ্যটি দেশের প্রেক্ষাপটে নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি।

    আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে করোনা সম্পর্কিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

    তিনি বলেন, ধরে নিতে হবে দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন যেভাবে ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিস্থাপন করছে, আমাদের দেশেও একসময় ওমিক্রনের বিস্তার হতে পারে। এ কারণে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণের কোনো বিকল্প নেই।

     

    ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে অব্যাহতভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষার হিসাবে নতুন রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে।

    গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২০ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃত রোগী ৬১ শতাংশ বেড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ