ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ধানখেতে মিলল বিরল প্রজাতির অসুস্থ শকুন

    ধানখেতে মিলল বিরল প্রজাতির অসুস্থ শকুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার ধানখেত থেকে হিমালয়ান গ্রিফন বিরল প্রজাতির একটি অসুস্থ শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রাম থেকে ওই শকুনটি উদ্ধার করা হয়।

    শকুনটি দেখার জন্য এলাকার মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে বন বিভাগগের কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন। পূর্ণাঙ্গ বয়সের এ শকুনটির উচ্চতা দেড় ফুট এবং ওজন ৫ কেজি। খাবারের সন্ধানে শকুনটি লোকালয়ে চলে এসেছিলো বলে জানিয়েছে বন বিভাগ।

    স্থানীয় মো. সেলিম জানান, গতকাল দুপুরে গুপ্তমুন্সি ধানখেতে কাজ করার সময় হঠাৎ দেখি আকাশ থেকে এই শকুনটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমি কাছে গিয়ে দেখি শকুনটি দুর্বল ভালো করে দাঁড়াতেও পারছে না। আমি ধানখেত থেকে শকুনকে রাস্তায় নিয়ে আসি এবং বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে নিয়ে যায়।

    ভোলা উপকূলীয় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শকুনটি হিমালয়ে বসবাস করে। এটিকে গ্রিফন শকুন বলা হয়। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। শকুনটি বর্তমানে অসুস্থ।

    শকুনটিকে স্যালাইন পানিসহ দুর্বলতা কাটানোর জন্য ওষধ খাওয়ানো হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য জেলা পশু হাসপাতালে পাঠানো হয়েছে। বন ববিভাগের তত্ত্বাবধানে শকুনটির চিকিৎসা চলছে। এটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ