ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে প্রস্তাব

    রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    জাতীয় সংসদের চলতি অধিবেশন শুরুতে দেওয়ার ভাষণের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

    সোমবার (১৭ জানুয়ারি) সংসদ অধিবেশনের শুরুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাতে ওই প্রস্তাব উপস্থাপন করেন।

    প্রস্তাবটি সমর্থন করেন আওয়ামী লীগের সদস্য শামসুল হক টুকু।

    প্রস্তাবে চিফ হুইপ বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।  

    রোববার (১৬ জানুয়ারি) একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।

    সোমবার এই ধন্যবাদ প্রস্তাবের ওপর প্রথমেই আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ