ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সিইসি ও ইসি নিয়োগের আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

    সিইসি ও ইসি নিয়োগের আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
    সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম,
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন, ২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

     

    আইনের খসড়ার বিষয়ে সচিব বলেন, এ আইনের আলোকে রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠন করে দেবেন। এ কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম প্রস্তাব করে সুপারিশ করবে। রাষ্ট্রপতি এ সুপারিশের আলোকে নিয়োগ প্রদান করবেন।

    আগের নির্বাচন কমিশনগুলো এই আইনে অনুমোদন দেওয়ার প্রস্তাব করা হয়েছে জানিয়ে সচিব বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে আইনটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং শেষে সংসদে পেশ হলে নতুন কমিশন এ আইনের আওতায় হতে পারে।

    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনুসন্ধান কমিটি হবে ছয় সদস্যের। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পিএসসি চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন পিএসসি সদস্য, অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল কর্তৃক একজন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিক। এ ছয়জনকে নিয়ে গঠিত অনুসন্ধান কমিটি নতুন নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবে।

    খসরা আইনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের যোগ্যতায় বলা হয়েছে, তাদের বাংলাদেশের নাগরিক ও কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে। সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ