ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • স্বাস্থ্যবিধি মানাতে কাল-পরশুর মধ্যে ‘অ্যাকশনে’ যাবে সরকার

    স্বাস্থ্যবিধি মানাতে কাল-পরশুর মধ্যে ‘অ্যাকশনে’ যাবে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি মানাতে সরকার প্রয়োজনে ‘অ্যাকশনে’ যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

    সচিবালয়ে বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি দু-তিনদিন পর্যবেক্ষণের পর স্বাস্থ্যবিধি মানাতে সরকার ‘অ্যাকশনে’ যাবে।

    তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ১১ জানুয়ারি থেকে বিধিনিষেধ দেওয়া হয়েছে। কিন্তু মানুষ তা মানছে না। এদিকে, প্রশাসনের অবস্থানও কঠোর নয়।

    সংক্রমণ প্রতিদিনই বাড়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এরই মধ্যে বলে দিয়েছি, দু-তিনদিন একটু পর্যবেক্ষণ করবো, তারপর কিছু কিছু অ্যাকশনে যাবো। আমরা প্রথম থেকেই অ্যাকশনে যেতে চাই না। আগে একটু দেখতে চাচ্ছি, মানুষ মানে কি না।

    তিনি বলেন, এরই মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যবেক্ষণ করতে বলছি। তারপর আমরা কাল-পরশুর মধ্যে অ্যাকশনে যাবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ