ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রজনীকান্তের মেয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন ধানুষ

    রজনীকান্তের মেয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন ধানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রজনীকান্তকন্যা ঐশ্বর্যার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ধানুষ। যৌথভাবে বিচ্ছেদ-সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই তারকাই।

    ‘কোলাভেরি ডি’ খ্যাত অভিনেতা ধানুষ টুইটারে লিখেছেন, ‘একে অপরের শুভাকাঙ্ক্ষী, বাবা মা হিসেবে বন্ধু ও জুটি হিসেবে ১৮ বছরের একাত্মতা। এই যাত্রা বৃদ্ধির, উপলব্ধির, মানিয়ে নেওয়ার এবং আত্তীকরণের। আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি জুটি হিসেবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভালোর জন্য দু’জনকে পৃথক ব্যক্তি হিসেবে উপলব্ধি করব।’

    একইসঙ্গে অভিনেতার আশা, তাদের এই সিদ্ধান্তকে সবাই শ্রদ্ধা জানাবেন। তাদের ব্যক্তিগত পরিসরকেও সম্মান করা হবে বলে তার অনুরোধ।

    একই বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐশ্বর্যাও। কোনো ক্যাপশন না দিয়ে তারও আবেদন, অন্যদের উপলব্ধি এবং ভালবাসা। পোস্টের শেষে নিজের নাম তিনি লিখেছেন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’ হিসেবে।

    ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুষ এবং ঐশ্বর্যা। তাদের দুই ছেলে নাম যাত্রা এবং লিঙ্গা। তাদের প্রথম সন্তানের জন্ম হয় ২০০৬ সালে।

    ধানুষকে শেষ বার দেখা গিয়েছে ‘আটরঙ্গী রে’ সিনেমায়। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান এবং অক্ষয়কুমার। অন্যদিকে, রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যাও পেশায় একজন পরিচালক এবং প্লেব্যাক গায়িকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ